৪ মাসের শিশু নিয়ে স্বামী হত্যার বিচার চাইতে এলেন স্ত্রী 

নাটোর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৫ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৫

নাটোরের নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জামিউল আলিম জীবন হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে ওই দাবিতে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন নিহতের স্বজন, উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের মানুষ। কর্মসূচিতে জীবনের ৪ মাস বয়সী অবুঝ সন্তানকে নিয়ে স্বামী হত্যার বিচার চাইতে আসেন স্ত্রী শাহনাজ পারভীন রূপা।

নলডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জীবনের চাচা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রইচ উদ্দিন রুবেল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনজুমান আরা রত্না, পৌর আওয়ামী লীগ সভাপতি শরিফুল ইসলাম পিয়াস ও পৌর ছাত্রলীগ সভাপতি মিলন।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার মৃত্যু, চেয়ারম্যান আসাদকে আ.লীগ থেকে বহিষ্কার

জীবনের একমাত্র চার মাস বয়সী সন্তান জাফরুল জীবন জায়হানকে কোলে নিয়ে কর্মসূচিতে অশ্রুভেজা নয়নে অংশ নেন জীবনের সহধর্মিনী রূপা। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা শহর প্রদক্ষিণ করে।

নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে ওই মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতের আদেশে কারাগারে রয়েছেন। মামলার প্রধান আসামিসহ সব আসামিকে দ্রুত গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি। 

আরও পড়ুন: জীবনকে দাফনের পর অব্যাহতি চাইলেন নলডাঙ্গা ছাত্রলীগ সাধারণ সম্পাদক

প্রসঙ্গত, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ তুলে ফেসবুকে লাইভ করার জেরে ছাত্রলীগ নেতা জীবনকে পিটিয়ে আহত করা হয়। ঘটনার তিন দিন পর শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের ভাই আলিম আল রাজিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে উপজেলা চেয়ারম্যান এখনও পলাতক রয়েছেন।

আরও পড়ুন: উপজেলা চেয়ারম্যানের ‘মারধরে’ আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

 

/আরকে/টিটি/
সম্পর্কিত
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি