পুলিশে ধরিয়ে দিয়েছে সন্দেহে সোর্সকে কোপানোর অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:১১

বগুড়ায় মো. আপেল (২৭) নামে পুলিশের এক সোর্সকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীরা বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে শহরের ধাওয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আপেলের দাবি, তাদেরকে (মাদক ব্যবসায়ী) আমি পুলিশে ধরিয়ে দিয়েছি সন্দেহে ছাড়া পেয়ে আমাকে কুপিয়েছে।

নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদ হাসান জানান, আপেল তাদের সোর্স নয়। সে অপপ্রচার চালাচ্ছে। তাস খেলা নিয়ে বিরোধে বন্ধুরা তাকে কুপিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকাল পর্যন্ত মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, আপেল বগুড়া শহরের পাড় বগুড়ার মজিবর রহমানের ছেলে। তিনি নারুলী পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল আউয়ালের সোর্স। আপেল মঙ্গলবার বিকালে ফাঁড়িতে এক মাদক ব্যবসায়ীর তথ্য দেন। তথ্য মোতাবেক পুলিশ একজনকে আটক করলেও তার কাছে মাদক না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়। এতে  ওই ব্যক্তি ক্ষিপ্ত হন। তিনি আরও দুই সহযোগীকে নিয়ে আপেলকে খুঁজতে থাকেন। রাত ৯টার দিকে তারা তাকেকে ধাওয়াপাড়া এলাকায় পেয়ে রামদা দিয়ে কুপিয়ে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

এএসআই আউয়াল জানান, অনেকের মতো আপেলও পুলিশকে সহযোগিতা করেন। তাস খেলা নিয়ে বিরোধে সঙ্গীরা তাকে আঘাত করেন।

ইন্সপেক্টর মাহমুদ হাসান জানান, তাস খেলা ও আধিপত্য বিস্তার নিয়ে পারভেজ ও বাবর নামে দুজন তাকে (আপেল) কুপিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আপেল সন্দেহ করছেন, পুলিশে ধরিয়ে দেওয়ায় ছাড়া পেয়ে পারভেজ তাকে কুপিয়েছে। তবে আপেল পুলিশের সোর্স নয়। ওই এলাকায় তাস খেলা নিয়ে বিরোধে সঙ্গীরা তাকে কুপিয়েছে। বুধবার বিকাল পর্যন্ত এ বিষয়ে মামলা হয়নি। মামলা পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেফতার করা হবে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী