বিয়ের ৮ মাসের মাথায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০২ অক্টোবর ২০২২, ১৪:০৯আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৮:২৩

বগুড়ার আদমদীঘিতে বিয়ের আট মাসের মাথায় সৈয়দা সারাহ আহমেদ পিয়াসা নামে এক নারীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পিয়াসার স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী নাসরুল হক ঐক্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ডহরপুর গ্রামের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (২ অক্টোবর) সকালে আদমদীঘি থানায় মেয়ের জামাই ও বেয়াই আনোয়ারুল হকের বিরুদ্ধে মামলা করেন পিয়াসার মা ইয়াসমিন আহমেদ। হত্যার শিকার সৈয়দা সারাহ আহমেদ পিয়াসা (২৩) নওগাঁ সদরের মাস্টারপাড়ার সৈয়দ জসিম উদ্দিন আহমেদের মেয়ে। 

গ্রেফতার নাসরুল হক ঐক্য (২৭) রহিম উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ ডহরপুর গ্রামের আনোয়ারুল হক পল্টুর ছেলে। ঐক্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র।

পিয়াসার মা বলেছেন, যৌতুকের জন্য পিয়াসাকে মারধর করে হত্যার পর শনিবার সন্ধ্যায় লাশ ঝুলিয়ে রাখে স্বামী ঐক্য।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঐক্য ও পিয়াসার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত ১০ মার্চ তারা বিয়ে করেন। এরপর থেকে স্বামী ও শ্বশুর পিয়াসার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মাঝেমধ্যে নির্যাতন করা হতো। শনিবার ডহরপুর গ্রামের বাড়িতে পিয়াসাকে মারধর ও শ্বাসরোধে হত্যার পর লাশ ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ নামানো অবস্থায় পায় পুলিশ। এরপর লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ‘পিয়াসার স্বামী ঐক্যকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি কিছু তথ্য দিয়েছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তার বাবাকে গ্রেফতারে অভিযান চলছে।’ 

তবে পিয়াসার চাচা শ্বশুর আনিসুল হক নান্টু দাবি করেন, ‘বেড়াতে নিয়ে না যাওয়ায় অভিমানে পিয়াসা আত্মহত্যা করেছেন। তাকে হত্যা করা হয়নি।’

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের