থেমে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

পাবনা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২২, ১৩:৫৯আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৩:৫৯

পাবনার সাঁথিয়া উপজেলায় বিকল হয়ে সড়কে থেমে থাকা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের সরিষা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের সিহাব উদ্দিন মিয়ার ছেলে সাগর মিয়া (২৮) এবং একই উপজেলার চাতারকান্দি এলাকার মনির হোসেন (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৩ অক্টোবর) রাত থেকে  ঢাকা-পাবনা মহাসড়কের সরিষা সেতু এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক ইঞ্জিন বিকল হয়ে থেমে ছিল। সকালে ভৈরব থেকে মালবাহী একটি মিনি কাভার্ডভ্যান সাঁথিয়ার দিকে যাওয়ার সময় ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সাগর মারা যান। তার সহযোগী মনিরকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের