প্রেমিকাকে বিয়ে করে কারাগারে গেলেন বর

বগুড়া প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২২, ১৯:৪৩আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৯:৫২

বগুড়ার নন্দীগ্রামে বাল্যবিয়ে করার অপরাধে বর ইব্রাহিম আলীকে (২২) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে এই সাজা দেন।

এ ছাড়া কনে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে তার বাবার বাড়িতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ১৮ বছর পূর্ণ হলে তাকে শ্বশুরবাড়িতে আনা হবে। বিষয়টি স্থানীয় পৌর কাউন্সিলর ও স্কুলের প্রধান শিক্ষক মনিটরিং করবেন।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওমরপুরের মৃত ফটিক আলীর ছেলে শ্রমিক ইব্রাহিম আলীর সঙ্গে ওই স্কুলছাত্রীর (১৪) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এলাকার মানুষের নিষেধ অমান্য করে তারা পরিবারকে না জানিয়ে সম্প্রতি বিয়ে করেন।

বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাতে বরের ওমরপুরের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও। তিনি বাল্যবিয়ে করার অপরাধে ইব্রাহিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া কিশোরীকে তার বাবার বাড়িতে পাঠাতে শাশুড়িকে নির্দেশ দেওয়া হয়। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত সে বাপের বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে যাবে। যেন বাবার বাড়িতে থাকে তা দেখতে স্থানীয় পৌর কাউন্সিলর ও নিয়মিত স্কুলে যায় তা দেখতে প্রধান শিক্ষককে বলা হয়েছে। নির্দেশ পাওয়ার পরই ওই স্কুলছাত্রীকে বাবার বাড়িতে পাঠানো হয়েছে। এছাড়া নন্দীগ্রাম থানা পুলিশ ইব্রাহীমকে বগুড়া জেলহাজতে পাঠিয়েছে।

ইউএনও জানান, আদালতের নির্দেশ মানা হচ্ছে কি না তা রবিবার খোঁজ নেওয়া হবে। বাল্যবিয়ের বিরুদ্ধে তার এই অভিযান অব্যাহত থাকবে। তিনি এই বিষয়ে সমাজের সব পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
আলোচনায় সিমরিন লুবাবার বাল্যবিয়ে, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নারীপক্ষের
শাড়ির বুননে সন্তানদের স্বপ্ন আঁকেন মায়েরা
বাল্যবিয়ের অপরাধে বরের জরিমানা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী