তিন হাজার কেজি গুড় জব্দ, জরিমানা ৩ লাখ

নাটোর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২২, ১৮:৪৪আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৮:৪৪

নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর বাজারে অভিযান চালিয়ে তিন হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর। এ সময় খাদ্যপণ্যে নিষিদ্ধদ্রব্য মিশ্রণ এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ওই ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোমবার (১৭ অক্টোবর) সকালে ওই কার্যালয়ের সহকারী প‌রিচালক মো. মেহেদী হাসান তানভীর অ‌ভিযান প‌রিচালনা ও জরিমানা করেন।

মেহেদী হাসান তানভীর বলেন, সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালিতিতা ইসলামপুর বাজারের সাগর গুড় ভাণ্ডারকে খাদ্যপণ্যে নিষিদ্ধদ্রব্য মিশ্রণের অপরাধে দুই লাখ টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় তিন হাজার কেজি ভেজাল গুড়, ৬৫ কেজি হাইড্রোসালফেট, ১০ কেজি ডালডা, ২০ কেজি ফিটকিরি, ২৮০ কেজি চিটাগুড়, দুই কেজি কাপড়ে দেওয়ার রঙ, পাঁচ কেজি চুন জব্দ শেষে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

/টিটি/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান