শিশুকে ধর্ষণের অভিযোগে সপ্তম শ্রেণির ছাত্র গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ১৭:৪২আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৭:৪২

বগুড়ার সারিয়াকান্দিতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মামলায় সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে বৃষ্টির মধ্যে প্রতিবেশীর ঘরে গিয়ে ওই মেয়েকে ধর্ষণ করে। ভুক্তভোগীকে ঘটনা কাউকে না বলতে নিষেধ করে অভিযুক্ত। জানালে ক্ষতি করার ভয় দেখায়। শিশুটি অসুস্থ হয়ে পড়লে বাবা-মা বিষয়টি জানতে পারেন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। অভিযুক্ত উপজেলার একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে।

এদিকে ওই ছাত্রের পরিবার ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। শিশুটির মা বুধবার সকালে সারিয়াকান্দি থানায় ওই ছাত্রের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সারিয়াকান্দি থানার এসআই হোসেন আলী জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার বিকাল পর্যন্ত এই বিষয়ে আদালতের সিদ্ধান্ত জানা যায়নি। ধর্ষণের শিকার শিশুটি সুস্থ হলে ছাড়পত্র পাওয়ার পর তার ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি