আ.লীগের এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার

নাটোর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২২, ২১:১৮ আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ২১:১৮

নাটোরের নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াসকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। স্ত্রী হত্যা মামলায় বুধবার (২৬ অক্টোবর) গ্রেফতারের পর বৃহস্পতিবার নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মুকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

এতে বলা হয়েছে, আপনি (শরিফুল ইসলাম পিয়াস) দ্বিতীয় স্ত্রী হত্যায় সরাসরি জড়িত। ইতিমধ্যে হত্যা মামলার তদন্তপূর্বক আপনাকে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়ায় আদালত আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় আপনি এখন কারাগারে অবস্থান করছেন। স্ত্রীকে হত্যার কারণে আপনি জঘন্যতম অপরাধ করেছেন। এর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। ওই অপরাধে আপনাকে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য, পৌর আওয়ামী লীগের সভাপতি পদ, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও অন্যান্য শাখা থেকে আপনাকে বহিষ্কার করা হলো।

এই বিষয়ে জানতে চাইলে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর জানান, বৃহস্পতিবার বিকালে তাকে বহিষ্কার করে চিঠি দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, বুধবার পিয়াস গ্রেফতার হওয়ার পর পুলিশ-প্রশাসনের মাধ্যমে জানা গেছে, মামলার তদন্তে পিয়াস দোষী সাব্যস্ত হওয়ায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর তৃণমূল আওয়ামী লীগের দাবির পরিপ্রেক্ষিতে ওই বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি