পৌরসভার ৩ বছরের বিল বকেয়া, কাটা হলো বিদ্যুৎ সংযোগ 

রাজশাহী প্রতিনিধি
০২ নভেম্বর ২০২২, ২১:২৩আপডেট : ০২ নভেম্বর ২০২২, ২১:২৩

রাজশাহীর পুঠিয়া পৌরসভার ভবনসহ গুরুত্বপূর্ণ তিনটি রোড লাইটের মোট সাড়ে সাত লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। বিগত তিন বছরের বিল পেতে অনেক তাগাদা দেওয়ার পরেও কোনও পদক্ষেপ না নেওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পুঠিয়া জোন) এর অধীনে পুঠিয়া পৌরসভায় তিনটি বিদ্যুৎ সংযোগ রয়েছে। এর মধ্যে পৌরসভার দফতর ও তিনটি সড়ক বাতির জন্য আলাদা সংযোগ নেওয়া হয়। এসব সংযোগের বিপরীতে গত তিন বছরে ধরে কোনও বিল পরিশোধ করেনি পৌর কর্তৃপক্ষ। বর্তমান মেয়র বিল পরিশোধে অপারগতা জানান। 
 
এ কারণে মঙ্গলবার (১ নভেম্বর) পৌরসভা ভবন ছাড়া বাকি সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়। এতে রাতে পৌর সড়কে দুর্ভোগ বেড়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়াকুব আলী শেখ বলেন, পৌরসভার বকেয়া বিল সাড়ে সাত লাখ। একাধিকবার তাগিদ দেওয়ার পরও কোনও লাভ হয়নি। এ কারণে শুধু  পৌরসভার অফিস ছাড়া সড়কবাতি ব্যবহারের জন্য নেওয়া দুটি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও পৌর কর্তৃপক্ষ পুনরায় সংযোগ দেওয়া কিংবা বকেয়া বিলের বিষয়ে কোনও কিছু জানায়নি বলে জানান তিনি। 

এ বিষয়ে জানতে পৌর মেয়র আল মামুন খানের ফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি।

/টিটি/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের