খাদ্যশস্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁ প্রতিনিধি
১২ নভেম্বর ২০২২, ১৭:১৫ আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৭:১৭

আমন ধানের মৌসুম চলছে। সামনে আসছে ইরি মৌসুম। তাই দেশে খাদ্য ঘাটতি বা দুর্ভিক্ষের কোনও আশঙ্কা নেই। এজন্য আতঙ্কিত হয়ে অবৈধভাবে খাদ্যশস্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকায় ধানের ক্ষেত এবং পাকা ধান কাটা ও মাড়াই পরিদর্শনে এসে তিনি কৃষকদের এই আহ্বান জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ‘চলতি আমন মৌসুমে উত্তরাঞ্চলে ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন ও বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা অনেক খুশি।’

তিনি আরও বলেন, ‘মাঠে ৪৯ জাতের একটি ধান দেখলাম। এটি একটি চিকন জাতের ধান। কৃষকদের সঙ্গে কথা বলে জানলাম, এই ধান তারা বিঘাতে ২৪ মণ হারে পাচ্ছেন। এ বছর সরকার কৃষককে নায্য মূল্য দিতে ২৮ টাকা কেজি দরে ধান সংগ্রহ করবে। আমরা আশা করছি, কেউ সিন্ডিকেট করে কোনোভাবেই কৃষককে ঠকাতে পারবে না। বাজার মনিটরিং ও সংগ্রহ কার্যক্রম তদারকি করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

মজুত পরিস্থিতি ভালো রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সরকারি গুদামে সর্বকালের সর্বোচ্চ খাদ্য মজুত আছে। তারপরও কৃষকরা যেন ধানের ন্যায্যমূল্য পান, ক্ষতিগ্রস্ত না হন এবং ভোক্তারা যেন ন্যায্যমূল্যে চাল পান, সেজন্য প্রয়োজন হলে পরিস্থিতি বিবেচনায় সরকারিভাবে ধান ক্রয় আরও বাড়ানো হতে পারে।’

ফসলের মাঠ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রীর একান্ত সচিব শহিদুজ্জামানসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

/এসএইচ/
সম্পর্কিত
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
‘তিন দিন ঘুরছি, সার পাই নাই: মারি ফেলার বুদ্ধি করছে’
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম