পদ্মায় নৌকাডুবিতে প্রাণ গেলো ২ নারীর 

রাজশাহী প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ২৩:০৩আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ২৩:০৩

পদ্মায় নৌকাডুবির ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই জন পবা উপজেলার দামকুড়া থানার সোনাইকান্দি এলাকার সুমন আলীর স্ত্রী আসিয়া বেগম (৩৫) ও একই এলাকার আলম হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নৌপুলিশের ওসি ওবাইদুর রহমান। তিনি বলেন, সকালে তারা খড় কাটতে পদ্মার ওপারের চরে যান। খড় কেটে বিকালে একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে উঠে আসতে পারলেও খড়ের নিচে চাপা পড়েন আসিয়া ও রাশেদা। সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় পদ্মার ধারে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগ নেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লাশ রামেক হাসাপাতলের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি ওবাইদুর। 

/টিটি/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম