বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪ নেতাকর্মী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২২, ১৮:১০আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৮:১০

জয়পুরহাট শহরের পৃথক স্থান থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার (১৮ নভেম্বর) গভীর রাতে জয়পুরহাট সদরের শান্তিনগর ও হিচমি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শনিবার (১৯ নভেম্বর) জয়পুরহাট সদর থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ দুপুরে জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার নেতাকর্মীরা হলেন, বিএনপি নেতা শামীম হোসেন (২৭),  যুবদল নেতা শফিকুল ইসলাম (৩২) নুর মোহাম্মদ ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুহিদুল ইসলাম রাজিব (৩৫)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে বিস্ফোরক জাতীয় দ্রব্য ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী