স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

রাজশাহী প্রতিনিধি
২২ নভেম্বর ২০২২, ২১:৫০আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২১:৫০

রাজশাহীর চারঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অপরাধে উজ্জ্বল আলী (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি উজ্জ্বলের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার পূর্ব কালাবীপাড়া গ্রামে।

আদালতের পিপি সৈয়দ শামসুন্নাহার মুক্তি বলেন, ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর সকালে পঞ্চম শ্রেণির এক ছাত্রী মাঠে বাবাকে খাবার দিয়ে বাড়ি ফিরছিল। তখন আসামি উজ্জ্বল তাকে জোর করে আখ খেতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেন। লোকলজ্জায় ওই ছাত্রী কাউকে বিষয়টি জানায়নি।
কিন্তু এক নারী বিষয়টি দেখে ছাত্রীর পরিবারকে জানায়। ঘটনার পরদিন ছাত্রীর বাবা উজ্জ্বলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান