উপজেলা চেয়ারম্যান ও তার ভাই রিমান্ডে

নাটোর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২২, ২০:০০ আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ২০:০০

নাটোরের নলডাঙ্গায় ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবন হত্যা মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার ভাই ফয়সাল শাহ ফটিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরের পর নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন নাহার রিটা এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও নলডাঙ্গা থানার এসআই মানিক কুমার জানান, তিনি আদালতে  হাজির হয়ে ওই আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, সাবেক ছাত্রলীগ নেতা জামিউল আলম জীবন উপজেলা চেয়ারম্যান আসাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে আপত্তিকর মন্তব্য করেন। এই ঘটনার জেরে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর আসাদুজ্জামান আসাদ ও তার ভাইয়েরা প্রকাশ্যে জীবনের ওপর হামলা চালায়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

/এফআর/
সম্পর্কিত
ভারতীয় নাগরিক রবিউল ৭ দিনের রিমান্ডে
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
নিউগিনি প্রপার্টিজে হামলা জামায়াত এমপির জামাতা মিজানুরসহ ৩ জন রিমান্ডে
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি