ভেজাল গুড় তৈরি করায় সোয়া লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২২, ১৫:০১আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৫:০১

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের সহযোগিতায় চাঁচকৈড় এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির দায়ে ৯ হাজার কেজি ভেজাল গুড়, ১৮ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে। একই সঙ্গে ‘মেসার্স ভাই ভাই’ গুড় কারখানার মালিক দেলোয়ার হোসেনকে এক লাখ টাকা এবং ‘মেসার্স আজিজ সোনার’ গুড় কারখানার মালিক সুজন সোনাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে নাটোর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্দেশক্রমে জব্দ করা ভেজাল আলামতসমূহ ধ্বংস করা হয়েছে। পরে জরিমানার এক লাখ ২০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয় বলে জানান মেহেদী হাসান তানভীর।

/এসএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম