মেসির হাতে সোনালি ট্রফি, রাবিতে সমর্থকদের জয়োল্লাস

রাবি প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২২, ০২:০৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০২:০৬

অবশেষে লিওনেল মেসির হাতে ধরা দিয়েছে সোনালি ট্রফি। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। আর্জেন্টিনার বিশ্ব জয়ে বিজয়োল্লাসে মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকরা।

বিশ্বকাপের ফাইনাল খেলা বড় পর্দায় দেখায় ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল স্টেডিয়ামে শিক্ষার্থীরা ফাইনালটি উপভোগ করেন। খেলায় আর্জেন্টিনার গোলের সময় উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। খেলা শেষে সমর্থকরা পর্দার সামনে স্লোগানের তালে তালে বিজয়োল্লাস করে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে উৎসবে মেতে ওঠে।

খেলা শেষে উচ্ছ্বাস প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী রানা হামিদ বলেন, ‘২০১৪ বিশ্বকাপের ফাইনালে যখন আর্জেন্টিনা হেরে যায়, তখন অনেক কষ্ট পেয়েছি। হয়তো লিওনেল মেসি আরও বেশি কষ্ট পেয়েছেন। এরপর পরপর দুবার কোপা আমেরিকার ফাইনালে হার আমরা সমর্থকরা কোনোভাবেই মেনে নিতে পারিনি। তবে এবার আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। মেসি সার্থক লিজেন্ডের কাতারে স্থান করে নিয়েছেন।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান খান বলেন, ‘মেসির প্রাপ্তির কোনও কমতি নেই। শুধু একটা বিশ্বকাপের আক্ষেপ ছিল এত দিন। আজ সেটাও পূর্ণ হলো। এই ট্রফি মেসিকে অমরত্ব দিয়েছে। আজকের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না।

/এএম/এনএআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী