হতাশায় ক্লাব বিশ্বকাপ শুরু মেসিদের

  স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৫, ০৯:২০আপডেট : ১৫ জুন ২০২৫, ১০:২৬

বড় পরিসরে মাঠে গড়িয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। তবে উদ্বোধনী ম্যাচে প্রত্যাশা মেটাতে পারেনি লিওনেল মেসির ইন্টার মায়ামি। মিশরীয় ক্লাব আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।

লড়াই ড্রয়ে শেষ হলেও ম্যাচটা জমানোর চেষ্টা করেছিল দুই দল-ই। তবে গোলের সুবর্ণ সুযোগটি পেয়েছিল আল আহলি। প্রথমার্ধে পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু দুর্ভাগ্য ট্রেজেগেটের শট রুখে দেন মায়ামি গোলকিপার অস্কার উস্তারি। শুরুর ৪৫ মিনিট দুর্দান্ত খেলেছেন তিনি। 

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়া মেসি মায়ামির হয়ে শুরু থেকেই মাঠে ছিলেন। নিষ্প্রভ প্রথমার্ধের পর নিজেকে মেলে ধরেন বিরতির পরে। মায়ামির জয়সূচক গোলটিও পেয়ে যাচ্ছিলেন। কিন্তু ফ্রি কিকের পর সুযোগ পেয়ে শট নিলেও আঘাত করে বারে। স্টপেজ টাইমেও চেষ্টা করেছিলেন। 

অবশ্য মেসি-সুয়ারেজদের ছাপিয়ে আলো কেড়ে নেন মূলত মায়ামির গোলকিপার উস্তারি। প্রথমার্ধে একাই চারটি সেভ করে দলকে ম্যাচে রাখেন তিনি। কিন্তু ম্যান অব দ্য ম্যাচ পারফরম্যান্সটি আসে ৪৬ মিনিটে। যখন আল আহলি পেনাল্টি থেকে নিশ্চিত গোলের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও দারুণ দক্ষতায় সেটি রুখে দেন তিনি। 

অবশ্য মেসিদের হতাশার দিনে ফিফা স্বস্তির নিশ্বাস ফেলতেই পারে। মায়ামি ডলফিন্সের হার্ড রক স্টেডিয়ামে দর্শক উপস্থিতি নিয়ে শঙ্কা ছিল। কিন্তু কিক অফের আগে ৬০ হাজারেরও বেশি দর্শক উদ্বোধনী ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন রবিবার।    

/এফআইআর/   
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী