ছেলের জুতা পাল্টাতে গিয়ে প্রাণ গেলো বাবার

নাটোর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২২, ২২:৫৫ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ২২:৫৫

নাটোরের নলডাঙ্গা উপজেলার রেল স্টেশনের পাশের বাজারে সন্তানের জন্য কেনা নতুন জুতা পরিবর্তন করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার পর রেলওয়ে ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া সোহেল রানা (২৭) নলডাঙ্গা পৌর এলাকার পূর্ব সোনা পাতিল মহল্লার ফজু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর জানান, সোহেল রানা ৯ মাস বয়সী ছেলের জন্য রেলওয়ে ব্রিজের পাশের বাজার থেকে জুতা কেনেন। কিন্তু জুতা বড় হওয়ায় পাল্টাতে বাজারে যাওয়ার পথে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান। 

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার  হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানোর প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি