‘দেশে খাদ্যের অভাব নেই, দুর্ভিক্ষের আশঙ্কা নেই’

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৯:১০

দেশে খাদ্যের কোনও অভাব নেই জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‌‘দেশে পর্যাপ্ত ধান-চাল মজুত আছে। খাদ্য-সংকট দেখা দেওয়ার কিংবা দুর্ভিক্ষ হওয়ার কোনও আশঙ্কা নেই। কেউ অযথা আতঙ্কিত হবেন না। আমরা সচেতন আছি। কেউ অবৈধভাবে খাদ্য মজুত করতে পারবে না, করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জে খাদ্য গুদাম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। 

বায়োফর্টিফাইড জিঙ্ক রাইসের মাধ্যমে দেশের মানুষের জিঙ্কের ঘাটতি পূরণ সম্ভব উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘পুষ্টিহীনতা দূর করতে জিঙ্কসমৃদ্ধ ধানের আবাদ বাড়াতে হবে কৃষকদের। কারণ, এই ধানে পুষ্টি উপাদান রয়েছে।’

এ সময় কয়েকটি গুদামে ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে কিনা তা দেখেন খাদ্যমন্ত্রী। পাশাপাশি খাদ্য গুদামের কর্মকর্তাদের ধান-চাল ও গম ক্রয় এবং সংগ্রহের বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, সদর উপজেলা খাদ্য সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আনোয়ার হোসেন ও কারিগরি খাদ্য পরিদর্শক মো. অলিউর রহমান।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী