ভবন ভাঙতে গিয়ে প্রাণ গেলো শ্রমিকের

বগুড়া প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৩, ০৯:১২আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৯:১২

বগুড়ায় একটি ভবনের বিম ভাঙার সময় মাথায় পড়ে শংকর রাজভোড় (৫২) নামে এক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের জলেশ্বরীতলায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা জলেশ্বরীতলায় বেসিক রিয়েল স্টেটের বগুড়া সিটি সেন্টারের সাততলা ভবনের নির্মাণ কাজ চলছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের দক্ষিণ চেলোপড়ার বিশ্বনাথ রাজভোড়ের ছেলে শংকরসহ কয়েকজন শ্রমিক নিচতলায় কাজ করছিলেন। এক পর্যায়ে বিম ভেঙে শ্রমিক শংকরের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভবনের কেয়ারটেকার আনোয়ার হক খান জানান, ভবনের পূর্ব পাশের কিছু অংশ বিক্রি হয়ে গেছে। গত বুধবার থেকে সে অংশের অবকাঠামো ভাঙার কাজ চলছিল। জাহাঙ্গীর নামের ঠিকাদারের অধীনে শংকরসহ কয়েকজন শ্রমিক ভাঙার কাজ করছিলেন। লিনটিম ভাঙার সময় সেটি মাথায় পড়লে তিনি ঘটনাস্থলে মারা যান।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহিনুজ্জামান জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম