বগুড়ার সাবেক নারী ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪১

বগুড়ার শিবগঞ্জে নারগিস আরা বেগম (৫৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার রায়নগর ইউনিয়নের রায়নগর মধ্যপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

নারগিস উপজেলার রায়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল কাদের ফকিরের স্ত্রী এবং রায়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ওয়ার্ডের সাবেক নারী সদস্য ছিলেন।

পুলিশ, এলাকাবাসী ও স্বজনরা জানান, নিহত নারগিস বগুড়ার নিশিন্দারা উপশহর এলাকায় ছোট মেয়ে ডা. তানিয়ার বাড়িতে থাকেন। রবিবার বেলা ১১টার দিকে তিনি স্বামীর বাড়িতে আসেন। এরপর থেকে তাকে মোবাইল ফোনে পায়নি পরিবারের কেউ। সন্ধ্যায় ঘরের মেঝেতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম নিশ্চিত করে জানান, তার গলায় ধারালো অস্ত্রের কোপ আছে। প্রাথমিকভাবে তাকে হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।

মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী