ভালোবাসা দিবসে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

জয়পুরহাট প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪১

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মনের মানুষকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে উদযাপন করেছেন দিনটি। তবে একই দিন বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে জয়পুরহাট সরকারি কলেজের সামনের রাস্তায় ও রেল স্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন- ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত’, ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’, ও ‘নষ্ট প্রেমের কাঁথাতে আগুন জ্বালো একসঙ্গে’। মিছিলটি জয়পুরহাট সরকারি কলেজ রোডের সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভালোবাসা দিবসে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

সংগঠনটির জেলা শাখার সভাপতি হামিম মোল্লা বলেন, ‘আমরা প্রেমের বিরোধী নই। তবে ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভণ্ডামি চলে তার প্রতিবাদ করছি। ভালোবাসার নামে দেশে যে অশ্লীলতার ছড়াছড়ি, এটা আমরা চাই না। একজনের একটাই প্রেম থাকবে, একের অধিক আমরা মেনে নেবো না।’

সংগঠনের জেলা শাখার প্রচার সম্পাদক আব্দুল্লাহ বিন আশিক বলেন, ‘আমরা চাই, প্রেম হোক সার্বজনীন। কেউ কেউ ৫-৬টা করে প্রেম করছে। আর চেহারা খারাপ বলে, আর্থিক সঙ্গতি নেই বলে আমরা প্রেম করতে পারছি না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন- প্রেমবঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক রনি হাসান, সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি কবিরুল ইসলাম কবির, প্রচার সম্পাদক আব্দুল্লাহ বিন আশিক, দফতর সম্পাদক রাকিব হাসান।

/এফআর/
সম্পর্কিত
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
কেউ একটু হেসে কথা বললেই মনে হয় সে আপনার প্রেমে পড়েছে?
প্রেম-বিয়ের পর হত্যা করে লাশ গুম, গোয়ালঘরের মেঝে খুঁড়ে ৩১ দিন পর উদ্ধার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি