ক্রসিংয়ে এসে ইঞ্জিন বন্ধ, ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু 

জয়পুরহাট প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৪

জয়পুরহাটের আক্কেলপুরে কেচের মোড়ে রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে অটোরকিশাচালক আতাউর রহমান (৫২) নিহত হয়েছেন। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক আতাউর আক্কেলপুর উপজেলার রোয়ার খাঁপারা গ্রামের বাসিন্দা। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, বেলা ১১টার দিকে আক্কেলপরের রোয়ার গ্রাম থেকে অটোরিকশায় চার যাত্রী নিয়ে পাশের বদলগাছী উপজেলার খাদাইল গ্রামে যাচ্ছিলেন আতাউর। পথে রেলক্রসিং পারাপারের সময় অটোরিকশার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রীরা অটোরিকশা থেকে নামতে পারলেও নামতে পারেননি চালক। কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই নিহত হন আতাউর।

এ ঘটনায় পরিবারের অভিযোগ না থাকায় পারিবারিকভাবে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ওসি।

/আরআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী