বিয়ের আশ্বাসে সাড়ে ৪ বছর ধরে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৭

জয়পুরহাটে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক হাবিব রহমানকে (২২) গ্রেফতার করেছে র‍্যাব-৫। গ্রেফতার যুবক জয়পুরহাট সদর উপজেলার বুলু পাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, আজ দুপুরে জয়পুরহাট সদরের প্রিন্সের চাতাল এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্ত হাবীব রহমানকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভুক্তভোগীর সঙ্গে হাবীব রহমানের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। প্রায় সাড়ে চার বছর ধরে বিয়ের আশ্বাসে দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ করেছে। পরে প্রেমিকা বিয়ের কথা বললে নানান ধরনের টালবাহনা শুরু করে ও একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। আর বিষয়টি জানাজানি না করার জন্য হুমকি দিয়ে বিয়ের জন্য পীড়াপীড়ি না করতে বলে। আর কাউকে জানালে হত্যার হুমকি দেয়।

এতে আরও উল্লেখ করা হয়, শনিবার (১৮ ফেব্রুয়ারি) সদর উপজেলার খঞ্জনপুর এলাকার সাব রেজিস্ট্রি অফিসের পাশে নেপিয়ার ঘাস ক্ষেতে ভুক্তভোগীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর ওই তরুণী জয়পুরহাট  র‌্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পে অভিযোগ করে। পরে ক্যাম্পের আভিযানিক দল জয়পুরহাট সদরের প্রিন্সের চাতালের পাশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

মেজর মোস্তফা জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষক ওই নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্কের কথা অকপটে স্বীকার করেছে। এ বিষয়ে আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী