ভিসা জাল করে এক ব্যক্তিকে দুবাই নিয়ে পাকিস্তানির কাছে বিক্রি

নাটোর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৬

ভিসা জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে এক দালালকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে বড়াইগ্রাম থানার বনপাড়া বাইপাস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪৮)। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিগ্যার এলাকার তায়জাল প্রামানিকের ছেলে।

নাটোর র‍্যাব-৫ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এই বিষয়ে একই উপজেলার আটাই এলাকার সুরমান প্রামানিকের ছেলে মন্টু প্রামানিক (৪২) অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, দেলোয়ার হোসেনের ছেলে লিটন হোসেন (২৫) ও জামাই মনছুর দুবাই থাকেন। তারা পরস্পর যোগসাজশে মন্টু প্রামানিককে দুবাইয়ে উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে তিন লাখ ৪০ হাজার টাকা নেন। এরপর তার দেওয়া কাজগপত্র নিয়ে দুবাইয়ে গেলে তার ছেলে ও জামাতা অভিযোগকারীকে আটক করে রাখে এবং কোনও কাজের ব্যবস্থা না করে পাকিস্তানি দালালের কাছে বিক্রয় করে দেন।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, পাকিস্তানি দালাল অভিযোগকারীকে দিয়ে জোরপূর্বক বিনা পারিশ্রমিকে ৯ দিন কাজ করান। পরে আসামির দেওয়া কাগজপত্র পর্যালোচনা করে  বুঝতে পারেন, তাকে দেওয়া ভিসা হলো গলাকাটা ভিসা ও অন্যান্য কাগজপত্রগুলো জাল। পরে বিদেশে অবস্থানরত লোকজনের সহায়তায় অভিযোগকারী দেশে ফিরে আসে। ওই অভিযোগ পেয়ে মাঠে নামে র‍্যাব। এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযোগকারী বাদী হয়ে নাটোর বড়াইগ্রাম থানায় পেনাল কোড আইনে মামলা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী