সাইকেলকে বাইকের ধাক্কা, সড়কে ছিটকে চালক নিহত

জয়পুরহাট প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪০

জয়পুরহাটের কালাই উপজেলায় বাইসাইকেলকে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল চালক মাহফুজার রহমান (৪৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে কালাই পৌর শহরের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, উপজেলার পুনট থেকে কালাইয়ের দিকে আসছিলেন মাহফুজার। জয়পুরহাট-বগুড়া মহাসড়কে ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে একটি বাইসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন তিনি। এতে আহত হন তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মাহফুজারকে মৃত বলে জানান। 

তিনি জানান, এ ঘটনায় কোনও অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি