পরীক্ষা শেষ করে এসে নদীতে ঝাঁপ দেওয়া ছাত্রীর লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ মার্চ ২০২৩, ১৭:৫০আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৮:৪১

সুনামগঞ্জ পৌর শহরে আব্দুজ জহুর সেতু থেকে সুরমা নদীতে ঝাঁপ দেওয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সুনামগঞ্জের মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর নাম জেসমিন আক্তার তাজিম রশনী (১৬)। সে শহরের ষোলঘর এলাকার রুহানুর রহমান রোহানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মেয়েটি এবার শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় থেকে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে সহপাঠীদের সঙ্গে সেতু এলাকায় ঘুরতে আসে মেয়েটি। একসময় সবার অগোচরে সেতু থেকে লাফ দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দুই ঘণ্টা চেষ্টার পর লাশ উদ্ধার করে ডুবুরিরা। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জানান, জেসমিন আক্তার তাজিনের বাবা মৃত রোহানুর রহমান রোহান, মা মুক্তা মোরশেদা। স্থানীয় সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী (এসএসসি পরীক্ষার্থী) সে। পরীক্ষা শেষে পৌরসভার মল্লিকপুর গ্রামে আব্দুজ জহুর সেতুতে হাঁটতে গিয়ে রেলিংয়ে উঠে সুরমা নদীতে ঝাঁপ দেয়। এ সময় তার বান্ধবী আটকানোর চেষ্টা করলেও পারেনি। ফায়ার সার্ভিসসহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি