বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে চালক নিহত

নাটোর প্রতিনিধি
১০ মার্চ ২০২৩, ১৩:৫০ আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৪:১২

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে মাছবাহী পিকআপভ্যানের সংঘর্ষে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর সলঙ্গা উপজেলার জহুরুল ইসলামের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালক আলমগীর মারা যান।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় আরও তিনজন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।’

/এসএন/আরআর/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি