চাঁদা না পেয়ে বিদ্যালয়ে ভাঙচুর: ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩, ১৪:৩৫আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৫:৪৩

সিরাজগঞ্জের তাড়াশে চাঁদা না পেয়ে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডলের বিরুদ্ধে মামলার পর এবার দলীয় পদ থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রানাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতির বিষয়ে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রানা গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। সেই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

প্রসঙ্গত, গত ৫ মার্চ ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় রানাসহ ১০-১৫ জন প্রধান শিক্ষকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা  অনুষ্ঠানের জন্য রাখা চেয়ার, টেবিলসহ স্কুলের বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। পরে ধামাইচহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা রানাকে প্রধান আসামি করে ছাত্রলীগ ও যুবলীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

/আরআর/
সম্পর্কিত
রায়ের পর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি ইনানের মৃত্যুদণ্ড
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
সর্বশেষ খবর
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন