ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেলো দুজনের

বগুড়া প্রতিনিধি
২২ মার্চ ২০২৩, ১৮:০৭আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৮:০৭

বগুড়া সদরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও তিন জন আহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) সকালে সদর উপজেলার এরুলিয়া হাটখোলা এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে দুজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী ও সিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন এ তথ্য দেন। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী বগুড়ার কাহালু উপজেলার নরহট্ট গ্রামের আকরাম হোসেনের ছেলে জাকারিয়া (১৮) ও অটোরিকশারচালক একই উপজেলার মুরইল মিয়াপাড়ার আবদুস সামাদের ছেলে লিটন মিয়া (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালের দিকে চালক দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে ট্রাকটি বগুড়া শহরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ট্রাকটি বগুড়া সদরের এরুলিয়া হাটখোলা এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী সিএনজি অটোরিকশা ওভারটেক করতে গিয়ে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন অটোরিকশা দুমড়েমুচড়ে পাঁচ যাত্রী আহত হন।

তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে অটোরিকশাচালক লিটন মিয়া ও ২টার দিকে যাত্রী জাকারিয়া মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বগুড়ার কাহালুর শিকড় গ্রামের ওয়াহেদ আলীর ছেলে সাজু মিয়া (৩০), সদর উপজেলার সেতাবপুর
গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মনিরা বেগম (৪০) ও অজ্ঞাত এক নারী (৫০)। অজ্ঞাত ওই নারীর অবস্থা আশঙ্কাজনক।

বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও ট্রাক জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাক চালক ও হেলপারকে শনাক্তের চেষ্টা চলছে। নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী