শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

রাজশাহী প্রতিনিধি
২২ মার্চ ২০২৩, ১৯:৫৯আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৯:৫৯

রাজশাহীর মোহনপুর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারকর মুহা. হাসানুজ্জামান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম শ্রী পলান চন্দ্র ওরফে কটু (৪৫)। সে মোহনপুর উপজেলার খাড়তা গ্রামের বাসিন্দা মৃত লক্ষণের ছেলে। আদালতের রায়ে আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা এ তথ্য নিশ্চিত করে জানান, আসামি মাঝেমধ্যেই ওই শিশুর বাড়ি যেতো। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এরপর ভুক্তভোগীর বাবা মোহনপুর থানায় ধর্ষণ মামলা করেন।

তিনি আরও বলেন, মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি দিয়েছেন। রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিল। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি