স্ত্রীর লাশ উদ্ধারের পর থেকে স্বামী পলাতক

জয়পুরহাট প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, ২০:২৫আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২০:২৫

জয়পুরহাট সদর উপজেলার দাদরা জন্তিগ্রাম মধ্যপাড়া এলাকায় মিতু আক্তার (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামীর আব্দুস সাত্তারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রবিবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত আব্দুস সাত্তার একই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

নিহতের চাচা বকুল ইসলাম জানান, প্রায় ২০ বছর আগে সুক্তাহার গ্রামের আব্দুল মালেকের মেয়ে মিতু আক্তারের সঙ্গে সাত্তারের বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুই ছেলে এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন করতো স্বামী। এ ছাড়া কয়েকবছর আগে দ্বিতীয় বিয়েও করে। এ নিয়েও তাদের মধ্যে বাগবিতণ্ডা লেগেই থাকতো। রবিবার সকালে সাত্তার স্ত্রীকে মারধর করে শ্বাসরোধে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক বাদী হয়ে স্বামী আব্দুস সাত্তারের নামে সদর থানায় মামলা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী