‘সাদা কাপড়ে জড়িয়ে গেলে, ভালোবাসার মানুষের অভাব হয় না’

নাটোর প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, ০৩:০০আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৩:০২

নাটোরের গুরুদাসপুর উপজেলায় রঞ্জু আহমেদ নামে এক স্কুলশিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন স্বজনরা।

রবিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেয় রঞ্জু। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায় পুলিশ। একই দিন বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রঞ্জু আহমেদ উপজেলার মশিন্দা ইউনিয়নের কাছিকাটা গ্রামের হরফ মাঝির ছেলে ও কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আত্মহত্যার আগে নিজের ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছে রঞ্জু। প্রথম পোস্টে লিখেছে, ‘সাদা কাপড়ে জড়িয়ে গেলে, ভালোবাসার মানুষের অভাব হয় না।’

এরপর আরেকটি পোস্টে লিখেছে, ‘শেষ আয়োজন। এবং শেষ ঠিকানা। কখন জানি মৃত্যু এসে বলবে, চলো এবার যাওয়া যাক। জিন্দা থাকলে নিন্দা তো হবেই। সময় যখন থমকে যাবে, শেষ হবে সফর। বিদায় দেবে বন্ধু-স্বজন, স্বাগত জানাবে পরপার।’

এর কিছুক্ষণ পর আরেক পোস্টে লিখেছে, ‘সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো ওপারে। সরি বাবা, কত কষ্ট দিয়েছি আপনাকে। হয়তো আমাকে নিয়ে আপনার অনেক স্বপ্ন ছিল।’

এর আগে একটি পোস্টে প্রেমিকাকে উদ্দেশ্য করে রঞ্জু লিখেছে, ‘ছেড়ে যাওয়ার কোনও কারণ ছিল না। তবে থেকে যাওয়ার জন্য যথেষ্ট কারণ ছিল। তাও তুমি থাকলে না। দোয়া করি প্রিয়, ভালোবাসার মানুষটাকে না পাওয়ার অসুখটা যেন তোমার না হয়।’

মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী বলেন, দুই ভাইয়ের মধ্যে বড় ছিল রঞ্জু। তার ঘরের বিছানার নিচে প্রেমিকাকে নিয়ে লেখা অনেকগুলো চিঠি পাওয়া গেছে। তার স্বজনদের সঙ্গে কথা বলে জেনেছি, একটি মেয়ের সঙ্গে প্রেম ছিল রঞ্জুর। কিন্তু মেয়েটির বাবা-মা তাকে অন্যত্র বিয়ে দিয়েছেন। বিষয়টি মেনে নিতে পারেনি রঞ্জু।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ময়নাতদন্তের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে