ভাইরাল শিশু শিল্পী সুমন আর নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০২৩, ১০:২৯আপডেট : ০২ মে ২০২৩, ১১:১১

সিরাজগঞ্জে টেবিলে পয়সা বা কয়েন ঠুকে গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শিশু শিল্পী সুমন শেখ (১৬) মারা গেছে। সোমবার (১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

সুমন সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের খোকশাবাড়ি গ্রামের আল আমিন শেখের ছেলে।

খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, ‘সুমন কিছুদিন হলো একই উপজেলার পার্শ্ববর্তী বাগবাটি ইউনিয়নের বাশরগাঁতি গ্রামে মামার বাড়িতে থাকত। আজ দুপুর সাড়ে ৩টার দিকে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।’

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার পরিবারের লোক বলেছে, তার আগে থেকেই খিঁচুনি রোগ ছিল। মারা যাওয়ার আগে তার জ্বর এসেছিল। সে আগে থেকে অসুস্থ ছিল তার ওপরে আবার বুকে চাপ দিয়ে গান গাইত। তাই ধারণা করা হচ্ছে সে কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পার্শ্ববর্তী ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহাদত হোসেন বলেন, সন্ধ্যার পরে তার জানাযা নামাজ সম্পন্ন হওয়ার পরে রাত সাড়ে ৮টার দিকে শহরের রহমতগঞ্জ পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

প্রসঙ্গত, সুমন শেখ হাটে-বাজারে টেবিলে কয়েন ঠুকে গান করতো। পরে সে বিভিন্ন জেলায় গিয়েও স্টেজ প্রোগ্রাম করতো।

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম