হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড, বাদীর ৫ বছরের কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
৩১ মে ২০২৩, ১৫:৫৫আপডেট : ৩১ মে ২০২৩, ১৫:৫৫

জয়পুরহাটের ক্ষেতলালের মহব্বতপুর গ্রামে সাত হাজার টাকার জন্য হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড ও মামলার বাদী আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ৫০ হাজার টাকা জরিমানা এবং মামলার বাদীর ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বুধবার (৩১ মে) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্বাস উদ্দিন এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২০ মে রাতে ক্ষেতলালের মহবতপুর গ্রামের আলম খাঁকে পাওনা সাত হাজার টাকার জন্য একই গ্রামের শাহিন তার বাড়িতে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আরজু আরা বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে মামলা করেন। আদালত মামলাটি এজাহারের জন্য ক্ষেতলাল থানায় পাঠান। আদালতের নির্দেশে ২০০৭ সালের ১৪ জানুয়ারি ক্ষেতলালে হত্যা মামলা করা হয়। এ মামলায় ক্ষেতলাল থানার এসআই আশরাফুল ইসলাম সাত জনের নাম উল্লেখ করে ২০০৭ সালের ৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক শাহিনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ছয় আসামিকে খালাস দেন। এর মধ্যে এক আসামি মামলা চলাকালীন মারা যান। 

সেইসঙ্গে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় মামলার বাদী আলম খাঁর স্ত্রী আনজুয়ারার পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন মুস্তাফিজুর রহমান।

/আরআর/
সম্পর্কিত
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের 
আশুলিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি