রাসিক নির্বাচন

লিটনের বড় জয়ে জামানত হারালেন তিন মেয়র প্রার্থী

রাজশাহী প্রতিনিধি
২২ জুন ২০২৩, ০২:০৩ আপডেট : ২২ জুন ২০২৩, ০৮:৫৯

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন বড় জয় পেয়েছেন। ফলে পরাজিত তিন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হলো। 

বুধবার (২১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এর আগে ভোট গণনা শেষে খায়রুজ্জামান লিটনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন তিনি। 

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই নির্বাচনে ভোট পড়েছে ৫৬ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৭০টি। নিয়ম অনুযায়ী, কোনও প্রার্থী যদি মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ না পান, সেক্ষেত্রে তার জামানত বাজেয়াপ্ত হয়। নির্বাচনে চার মেয়র প্রার্থী ভোট পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৭৫৮টি। প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ হলো ২৪ হাজার ৪৫৭টি। কিন্তু লিটন ছাড়া অন্য তিন মেয়র প্রার্থী এই পরিমাণ ভোট পাননি। ফলে লিটন ছাড়া অন্য তিন মেয়র প্রার্থী জামানত হারিয়েছেন।

এর আগে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। বেসরকারিভাবে প্রকাশিত ফলে দেখা গেছে, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের লতিফ আনোয়ার পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাসিকের ৩০টি ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
তৃণমূলের নাম-প্রতীক বিরোধ ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ
এ বছর নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির
সর্বশেষ খবর
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে 
জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে 
শ্রমের শহরে নীরব মৃত্যু
শ্রমের শহরে নীরব মৃত্যু
বাংলাদেশে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ