বাসের সঙ্গে দুই মাইক্রোবাসের ধাক্কা, পথচারীসহ আহত ২০

নওগাঁ প্রতিনিধি
০১ জুলাই ২০২৩, ০০:০৪আপডেট : ০১ জুলাই ২০২৩, ০০:০৪

নওগাঁ শহরের আব্দুল জলিল পার্ক এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন। পার্কে ঘুরতে আসা কয়েকজনও এসময় আহত হন। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়সাল জানায়, সন্ধ্যার দিকে দুটি যাত্রীবাহী মাইক্রোবাস নওগাঁ শহরে ঢুকছিল। একই সময় নওগাঁ শহর থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস সাপাহারের দিকে যাচ্ছিল। কিন্তু বাসটি বাঁ দিকে না গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে চাপিয়ে দেয়। এসময় বাসের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাস দুটির। এতে তিন পরিবহনে থাকা যাত্রী ছাড়াও পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরাও আহত হন। অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

ওসি আরও জানায়, ঘটনার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সেখান থেকে চার জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। বাসের চালককে আটক করা সম্ভব হয়নি বলে ওসি জানান।

/এফএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী