স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

নওগাঁ প্রতিনিধি
০১ জুলাই ২০২৩, ১৪:২১ আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৪:২১

নওগাঁর বদলগাছীতে সুখী বেগম (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শহীদ হোসেনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ জুলাই) দুপুরে নিজ বাসা থে‌কে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শহীদ বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন থেকে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে ঝামেলা চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে ঝগড়া বাধে। একপর্যায়ে শহীদ তার স্ত্রী সুখী বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। আজ সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে দুপুরের দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ও অভিযুক্তকে আটক করে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
স্কুলে ঢুকে কেন এমন করলেন অভিভাবক, আসলে কী ঘটেছিল
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি