এক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দিলেন ১৭ জন

বগুড়া প্রতিনিধি
১২ জুলাই ২০২৩, ১৮:৫৮আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৮:৫৮

বগুড়া দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের এক চিঠিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুন্নাহারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণের বিষয়ে ১৭ জন অভিযোগ করেছেন। আগামী রবিবার (১৬ জুলাই) সকাল ১০টায় অভিযোগের সরেজমিন তদন্তের দিন ধার্য করা হয়েছে। ওই দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযোগকারী পরিবার কল্যাণ সহকারীদের প্রমাণসহ উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, ডা. শামসুন্নাহারের বিরুদ্ধে উপজেলা পরিবার কল্যাণ সহকারীদের কোভিড-১৯ ভ্যাকসিনেশনের সম্মানী ভাতা যথাযথভাবে না দেওয়াসহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ ওঠে। গত ২৫ জুন পরিবার
কল্যাণ সহকারী আফরোজা বেগম, রাবেয়া খাতুন, রিনা খাতুন, শম্পা খাতুন, হাবিবা সুলতানা, নিলুফা ইয়াসমিন, মার্জিনা আক্তার, কাত্যায়নী বর্মন, শরিফা খাতুন, নাছিমা খাতুন, আজমিন, ফারহানা নুসরাত, মাহবুবা খাতুন, শম্পা সরকার, জান্নাতি, সুরাইয়াসহ ১৭ জনের স্বাক্ষরিত অভিযোগ জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগসহ বিভিন্ন দফতরে পাঠানো হয়।

তবে অভিযুক্ত শামসুন্নাহার এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি