দেশে ফিরে বিয়ে করার কথা ছিল ওবায়দুলের, এলো মৃত্যুর খবর

কামাল মৃধা, নাটোর
১৬ জুলাই ২০২৩, ১৪:৫৬ আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৪:৫৬

পরিবারে সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে পাঁচ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন ওবায়দুল হক (৩৪)। ঋণ পরিশোধ না হওয়ায় এবং পরিবারের কথা ভেবে একবারের জন্যও দেশে আসেননি। চলতি বছর দেশে ফিরে বিয়ে করার কথা ছিল। অবশেষে এলো মৃত্যুর খবর। এখন তার লাশের অপেক্ষায় স্বজনরা। 

ওবায়দুল হক নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে। সাত ভাই, চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করেছেন। ২০১৯ সালে সৌদি গিয়ে একটি কোম্পানিতে কাজ নেন। কিছুদিন পর সেখানের কাজ ছেড়ে সৌদির আল আহসা শহরের হুফুফ ইন্ডাস্ট্রিয়াল সিটি এলাকায় সোফা কারখানায় চাকরি নেন। স্থানীয় সময় শুক্রবার (১৪ জুলাই) বিকাল ৪টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়েছে। তার সঙ্গে আরও আট বাংলাদেশি মারা গেছেন। এখন ওবায়দুলের মৃত্যুতে আহাজারি করছেন স্বজনরা। 

ওবায়দুল হক

শনিবার (১৫ জুলাই) বিকালে ওবায়দুলের বাড়িতে গিয়ে দেখা গেছে, কাঁদছেন মা রাহেলা বেগম ও ছোট ভাই মজনু। স্বজনরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। মজনু বলেন, ‘এ বছর দেশে ফিরে বিয়ে করার কথা ছিল ভাইয়ের। গত কয়েক বছর বিদেশে কাজ করে দেনা পরিশোধ করছিলেন। এখনও দেনা পরিশোধ হয়নি। শনিবার সকালে সৌদিতে কর্মরত মামাতো ভাই ইয়াদুল ফোন করে জানান, আগুনে পুড়ে ওবায়দুল মারা গেছে। তার মৃত্যুতে আমরা নিঃস্ব হয়ে গেলাম।’

কাঁদতে কাঁদতে মা রাহেলা বেগম বলেন, ‘শুক্রবার জুমার নামাজে যাওয়ার আগে ভিডিও কলে ছেলের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। দুপুরে কী রান্না করেছি, তা জানতে চেয়েছিল। বলেছিল, ভালো আছে। এভাবে ছেলেটা মারা যাবে কখনও ভাবিনি। এমন জানলে বিদেশে পাঠাতাম না। এখনও মানুষের দেনা পরিশোধ হয়নি। তার আগেই দুনিয়া ছেড়ে চলে গেলো। কীভাবে মানুষের দেনা পরিশোধ করবো, তা নিয়ে এখন চিন্তিত।’ 

ওবায়দুলের ফুফাতো ভাই খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ‘২০১৯ সালে সৌদি গিয়েছিল ওবায়দুল। সর্বশেষ তিন দিন আগে তার সঙ্গে কথা হয়েছিল। লাশ দেশে আনার চেষ্টা চলছে।’

কাঁদছেন ওবায়দুল হকের স্বজনরা

নলডঙ্গা থানার ওসি আবুল কালাম বলেন, ‘পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে তার লাশ দেশে এনে দাফনের ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ দেশে আনার বিষয়ে কথাবার্তা চলছে।’

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তার বলেন, ‘পরিবারের আবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। লাশ দেশে আনার জন্য যে ধরনের সহযোগিতা লাগবে, উপজেলা প্রশাসন থেকে করা হবে।’

/এএম/
সম্পর্কিত
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
মক্কায় হুথিদের দুটি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের
হুথিদের প্রতিরোধে মান্দেব প্রণালিতে পিছু হটলো ইয়েমেনি বাহিনী
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ