তিন প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোটরসাইকেলের জয়, নৌকা তৃতীয়

রাজশাহী প্রতিনিধি
১৭ জুলাই ২০২৩, ২১:৩২আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২১:৩২

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জেবর আলী। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন পাঁচ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা জালাল উদ্দিন চশমা প্রতীকে পাঁচ হাজার ৭০ ভোট পেয়েছেন। আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হোসেন চার হাজার ১২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমি চাকমা আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯ কেন্দ্রে বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে কেন্দ্র থেকেই ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ৯টি কেন্দ্র থেকে পাওয়া তথ্যমতে ভোটের এই ফল জানা গেছে। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ছয় জন প্রার্থী অংশ নেন।

চেয়ারম্যান নির্বাচিত হওয়া জেবর আলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ভোটে অংশ নেওয়ার কারণে তাকে উপজেলা আওয়ামী লীগ তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে। এই নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।

এর আগে প্রায় একযুগ আগে হরিয়ান ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপর সীমানা সংক্রান্ত জটিলতায় আর ভোট হয়নি। অবশেষে এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হলো। একযুগ পর ভোট দিতে ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপচেপড়া ভিড় ছিল। কেন্দ্রগুলোতে ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা।

নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কোথাও কোন গোলযোগের খবর পাওয়া যায়নি। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ এবং সাধারণ সদস্য পদে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নে ভোটার সংখ্যা ১৯ হাজার ৫২৮ জন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের