ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে দুই শিক্ষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৩, ২০:৪৬ আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ২০:৪৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে দুই মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার পার্বতীপুর  ইউনিয়নের জিনারপুর এলাকার ইকরা কওমি মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুই শিক্ষক হলেন- রাজশাহী জেলার বাগমারা উপজেলার বিষ্ণুপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৮) ও নওগাঁ জেলার পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাশেদুল ইসলাম (৩৫)। তারা দুই জনই ইকরা কওমি মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দিবাগত রাতে শিক্ষকরা তাদের কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুই জনকে সাপে কামড় দেয়। পরে সহকর্মীরা তাদেরকে এক কবিরাজের কাছে নিয়ে যান। এতেও কাজ হয়নি। এরপর নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাশেদুল ইসলাম মারা যান। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অপর শিক্ষকের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ওসি আরও জানান, সেখানে আজ বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। রাশেদুলের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অপর শিক্ষক জোবায়েরের লাশ
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি