৩০ বোতল ফেনসিডিলের মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট
২২ আগস্ট ২০২৩, ১৭:৩৮আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৭:৪২

জয়পুরহাটে মাদক মামলায় তারেক আকন্দ (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে ২০১২ সালের ১৩ এপ্রিল সদর উপজেলার পুরানাপৈল রেল গেইট এলাকা ৩০ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিলসহ গ্রেফতার করেছিল ডিবি পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক আব্বাস উদ্দিন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত তারেক আকন্দ (৩০) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর সরকারপাড়া গ্রামের বাসিন্দা এনামুল আকন্দের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, মাদকসহ গ্রেফতারের পর ডিবি পুলিশের এস আই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর আসামি আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিলেন। পরবর্তী সময়ে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এস আই রাসেল মাছুদ ২০১২ সালের ৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামীর অনুপস্থিতিতে এ রায়ের আদেশ দিয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্র নাথ মন্ডল, উদয় সিং এপিপি আর আসামিপক্ষে আইনজীবী ছিলেন রায়হান নবী ও বিমান চন্দ্র বসাক।

/ইউএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ