নাম ঠিকানা পাল্টে বিয়ে ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৩, ১৩:১০আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৩:১৮

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পরিচয় গোপন করে ভুয়া নাম ঠিকানা দিয়ে বিয়ে ও ধর্ষণের অপরাধে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম আহমদ আলী (২৭)। তিনি নাটোরের লালপুর উপজেলার গোদরা এলাকার দবীর উদ্দীনের ছেলে।

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৩ সালের ১১ জুন বড়াইগ্রাম এলাকায় ভুক্তভোগীর বাড়িতে বেড়াতে আসেন তার বোন জামাই রফিকুল ও ওই আসামি। আসামিকে রফিকুল তার খালাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে থাকেন। পরের দিন ওই আসামি ভুক্তভোগীকে (১৮) বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি ভেবে দেখার কথা বললেও বোন জামাইয়ের আশ্বাসে কাবিন রেজিস্ট্রিমূলে তাদের বিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, বিয়ের কাবিনে আসামি নিজকে পাবনা জেলার বেড়া নাকালিয়া এলাকার লতিফের ছেলে আমজাদ নামে পরিচয় দেয়। ১৩ জুন সকালে বাড়ির কাউকে কিছু না জানিয়ে ওই মেয়েকে নিয়ে আসামি বাইরে গিয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করার একপর্যায়ে নাটোর গোরস্থানের পাশের বাঁশঝাড়ের ভেতর এক বাড়ি থেকে ওই মেয়েকে উদ্ধার করেন। এরপর ১৯ জুন সকালে লালপুর উপজেলার কদিমচিলান এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। পই ঘটনায় ওই দিনই বড়াইগ্রাম থানায় মামলা করেন মেয়ের বাবা। দীর্ঘ শুনানি শেষে আদালত ৯(১) ধারায় ওই রায় ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী