ইস্টার্ন ব্যাংকের এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে পৌনে ৩ লাখ টাকা উধাও

রাজশাহী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২১

ইস্টার্ন ব্যাংকের রাজশাহী শাখার একটি অ্যাকাউন্ট থেকে এক গ্রাহকের পৌনে তিন লাখ টাকা উধাও হয়ে গেছে। মুঠোফোনে আর্থিক সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের ১০টি নম্বরে এই টাকা সরিয়ে নেওয়া হয়েছে। অথচ গ্রাহক কিছুই জানেন না। ব্যাংক হিসাবের আর্থিক বিবরণী (ব্যাংক স্টেটমেন্ট) তুলে দেখেন, তার জমানো টাকা প্রায় শেষ।

ভুক্তভোগী গ্রাহকের নাম আতিকুর রহমান। তার সন্দেহ, ঘটনার সঙ্গে ব্যাংকের কেউ জড়িত রয়েছেন। এ ঘটনায় সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে আদেশটি বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকের রাজশাহী ও প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। গ্রাহকের পক্ষে মামলাটি করেন জেলা জজ আদালতের আইনজীবী শাহীন আলম। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আরজিতে বলা হয়েছে, আতিকুর রহমান একটি বিমা প্রতিষ্ঠানের শাখাপ্রধান। তার অ্যাকাউন্ট থেকে দুই লাখ ৭৬ হাজার ৪০০ টাকা তুলে নেওয়া হয়েছে। ১৬ ও ১৭ আগস্ট ১০টি বিকাশ নম্বরে ১০টি লেনদেনের মাধ্যমে টাকাগুলো তুলে নেওয়া হয়। কিন্তু বিষয়টি তিনি জানেন না।

আতিকুর রহমান বলেন, ‘গত ১৫ আগস্ট ব্যক্তিগত কাজে ভারতে যাই। ১৯ আগস্ট দেশে আসি। ৩ সেপ্টেম্বর ব্যাংকে টাকা তুলতে যাই। তখন ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। এরপর আর্থিক বিবরণী চাইলে তা দেয় ব্যাংক কর্তৃপক্ষ। তখন টাকা সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত হই।’

মামলার আরজিতে আরও বলা হয়, দেশের বাইরে যাওয়ার জন্য আতিকুর রহমান ব্যাংকে ডলার এনডোর্সমেন্ট করতে গিয়েছিলেন। তিনি যে ভারতে যাচ্ছেন, তা ব্যাংকের অনেক কর্মকর্তা জানতেন। ফলে আতিকুরের সন্দেহ, তার অনুপস্থিতিতে ব্যাংকের এক বা একাধিক কর্মকর্তা এই টাকা তুলে নিয়েছেন। টাকা তোলার বিষয়টি জানতে পারার পরদিন ৪ সেপ্টেম্বর তিনি নগরের বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ প্রাথমিক তদন্তও করে। এরপর মামলা করেন তিনি।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, ‘আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। আগামী ২৫ অক্টোবর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য ইস্টার্ন ব্যাংকের রাজশাহী শাখাকে নির্দেশনা দিয়েছেন আদালত।’

এ ব্যাপারে জানতে চাইলে ইস্টার্ন ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক আবির আহমেদ খান বলেন, ‘ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।’

/এএম/
সম্পর্কিত
মহানবীকে নিয়ে কটূক্তি: রায়পুর ও মালয়েশিয়ায় তিন মামলা, বিক্ষোভ
স্ত্রীসহ খুবির ক্যান্টিনকর্মীর নামে মামলা, ছাত্রী হলের ক্যান্টিনে পুরুষকর্মী নিষিদ্ধ
হাইকোর্টে একদিনে ৭৮৫৩ পুরোনো মামলা নিষ্পত্তির রেকর্ড
সর্বশেষ খবর
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক পূর্বাভাস-পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য: বিশেষজ্ঞরা
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক পূর্বাভাস-পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য: বিশেষজ্ঞরা
মেসি কি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে চলেছেন? 
মেসি কি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে চলেছেন? 
ভেগান কী? খাবারের বাইরে এক জীবনদর্শনের গল্প
ভেগান কী? খাবারের বাইরে এক জীবনদর্শনের গল্প
ভাটারায় গ্যাস বিস্ফোরণ, ২ জনের মৃত্যু
ভাটারায় গ্যাস বিস্ফোরণ, ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে