একটা মেডিক্যাল কলেজের ভিত্তিই হলো হাসপাতাল: রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৮

পাবনার বহু কাঙ্ক্ষিত ৫০০ শয্যা পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনার হিমায়েতপুরে পাবনা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বলেন, হাসপাতালের বদলে পাবনা সদর হাসপাতালকে আধুনিকায়ন করার প্রস্তাব ছিল। কিন্তু আমি চিন্তা করলাম, একটা মেডিক্যাল কলেজের ভিত্তিই হলো হাসপাতাল। তাই জানালাম জোড়াতালি দিয়ে চলবে না। এরপর আমি স্বাস্থ্যমন্ত্রী, সচিব, ডিজিসহ সংশ্লিষ্টদের বঙ্গভবনে ডেকে বিষয়টা বললাম। তারা বিস্মিত হলো। তাহলে ভাবেন, গত ১৫ বছরের মধ্যে নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপনই করেনি।

তিনি বলেন, শোনার পর মন্ত্রী মহোদয় এটা নিয়ে আগ্রহ প্রকাশ করলেন এবং সবাইকে নির্দেশ দিলেন। পরে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানালেন এটা নতুন করে প্রস্তাব করতে হবে। এই খবর পাওয়ার পর পরিকল্পনামন্ত্রীকে ফোন করলাম। তারপর তিনি বললেন, ঠিক আছে আগের প্ল্যানেই একনেকে দেওয়া হলো এবং পাস হলো।

পাবনাবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবি ছিল ৫০০ শয্যা পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল অতি দ্রুত সম্পন্ন করতে হবে। এই দাবির প্রতি সমর্থন রেখে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন রাষ্ট্রপতি।

এর আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টা ২৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান রাষ্ট্রপতি। এরপর ৪টা ৩০ মিনিটে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। রাত ৯টার দিকে পাবনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় সাঁথিয়ার উদ্দেশে রওনা দেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠান শেষে পাবনা শহরের উদ্দেশে রওনা দিয়ে সার্কিট হাউসে রাত যাপন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর আগামীকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে পাবনা স্টেডিয়ামে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন তিনি।

/এনএআর/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী