ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা চালানোর অভিযোগে শিবিরকর্মী আটক

রাজশাহী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ২২:৫৮আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২২:৫৮

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা চালানোর অভিযোগে শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে পুঠিয়ার তারাপুর থেকে আটক করা হয়।

আটকের নাম আব্দুল কাদের (২০)। তিনি উপজেলার বেলপুকুর এলাকার লতিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ সফল করতে মঙ্গলবার সকালে পিকেটিং করেন শিবিরকর্মীরা। এ সময় পুঠিয়া থানা পুলিশ কাদেরকে আটক করে।

পুঠিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, একটি ট্রাকে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে একজন শিবির কর্মীকে আটক করা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে মঙ্গলবার সকালে বিএনপির ডাকা অবরোধ চলাকালে হেলমেট পরে আসা একটি দল পুঠিয়ার বেলপুকুর ও ভড়ুয়াপাড়া এলাকায় দুটি ট্রাক ভাঙচুর করে বলেও পুলিশ জানায়।

অন্যদিকে রাজশাহী থেকে দূরপাল্লার কোনও যানবাহন চলাচল করতে দেখা যায়নি। রাজশাহীর বাস শ্রমিকরা জানিয়েছেন, যাত্রী সংখ্যা খুব সীমিত থাকায় বাস কম চলছে। সকাল ৭টা ৪০ মিনিটে ও ৯ টায় রাজশাহী মহানগরীর শহীদ কামারুজ্জামান চত্বর (রেলগেট) থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস ছেড়ে গেছে।

বাস শ্রমিকরা জানান, বাস মালিক বা শ্রমিক সংগঠন থেকে বাস চলাচল স্বাভাবিক থাকার নির্দেশনা দিয়েছেন। যাত্রী হলেই বাস ছেড়ে যাচ্ছে।

রাজশাহী মহানগরীর সিরোইল বাস টার্মিনাল, ভদ্রা, রেলগেট কামারুজ্জামান চত্বর, বর্ণালী, বহরুমপুর, তালাইমারীসহ বিভিন্ন জায়গায় রিকশা, অটোরিকশা, সিএনজি, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে।

অটোরিকশা চালকরা বলছেন, অন্যান্য দিনের মতোই গাড়ি চালাচ্ছি। কোথাও কোনও সমস্যা হয়নি। তবে মনে এক রকম আতঙ্ক বিরাজ করছে। আমরা চাই হরতাল না দিয়ে অন্যকোনও কর্মসূচির মাধ্যমে আন্দোলন করুক।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান