সড়কে সবজি ঢেলে অবরোধের প্রতিবাদ কৃষকদের

পাবনা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৩, ১৯:২২আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৯:২২

বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলির কৃষকরা। এ সময় মহাসড়কে সবজি ঢেলে হরতাল ও অবরোধ প্রত্যাহারের দাবি জানান তারা।

বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির ব্যানারে বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে পাবনা-রাজশাহী মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। পরে তারা সমাবেশ করেছেন। এতে কৃষক নেতারা বলেন, আমরা সাধারণ কৃষক, রাজনীতি বুঝি না। রাজনৈতিক ঝামেলায় বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। প্রতিদিন লাখ লাখ টাকার শাকসবজি নষ্ট হচ্ছে। কৃষকদের স্বার্থে অবিলম্বে হরতাল-অবরোধ প্রত্যাহার করতে হবে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এমন কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানাচ্ছি রাজনৈতিক দলগুলোকে। উৎপাদিত ফসল এভাবে নষ্ট হলে আমাদের সংচার চালাতে কষ্ট হয়।

সমাবেশে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান কুল ময়েজ বলেন, ‘কৃষকরা কোনও দলের নয়, রাজনীতি করে না। আমরা সবজি উৎপাদন করি। কিন্তু সেই সবজি বিক্রি করতে পারছি না। গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। এজন্য কেউ শাকসবজি বহন করছে না। ব্যাপারীরা আসছে না। আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। অবিলম্বে হরতাল ও অবরোধ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’ 

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক রেজাউল করিম রেজা, সহসভাপতি বেলি বেগম ও মৎসজীবী হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের