বগুড়ায় ট্রাক-অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৩, ১৯:২৮আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৯:২৮

বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা করা হয়েছে। দুই মামলায় বিএনপি নেতাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার এজাহারে ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনেক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার বগুড়া সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে। শনিবার (১১ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার সেকেন্ড অফিসার রহিম উদ্দিন। তিনি বলেন, ‘অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় দুই জন এবং ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ‘বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় অবরোধের দ্বিতীয় দিন গত বুধবার সকালে শহরের ঝোপগাড়ি এলাকায় নাহার পাম্পের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে একটি অটোরিকশা থামিয়ে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণসহ আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনেক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। এই মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গত বুধবার রাতে সদর উপজেলার দীঘলকান্দি এলাকায় পণ্যবাহী একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক নূর জাহিদ বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত অনেক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। এই মামলায় সদরের গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলুসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। দুই মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের