নিষ্ক্রিয় নেতাকর্মীদের মাঠে নামাতে সতর্কতা জারি করা বিএনপি নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৩, ০৯:২২আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৯:২২

সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার জুবলী বাগান এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি জুলহাজ উদ্দীন ও সদর থানা পুলিশের ওসি সিরাজুল ইসলাম। 

এর আগে, চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ না নেওয়া জেলা ও উপজেলা পর্যায়ের ১৮টি ইউনিটের নিষ্ক্রিয় দলীয় নেতাদের মাঠে নামাতে সতর্কবার্তা জারি করে জেলা বিএনপি। যা দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বার্তা প্রেরক হিসেবে রবিবার সন্ধ্যার পর নিজের ফেসবুকে পোস্ট করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ ১৮টি ইউনিট অর্থাৎ সব জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটিতে থাকা যেসব নেতারা এখনও একদফা আদায়ের সংগ্রামে সরাসরি মাঠের আন্দোলনে যুক্ত হননি, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ সংগ্রামে যারা যথাযথ দায়িত্ব পালন করবেন না, বরং বিভিন্ন অজুহাতে ফাঁকিবাজি করবেন তাদের বিরুদ্ধে অচিরেই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জুলহাজ উদ্দীন বলেন, নাশকতার মামলায় রাত সাড়ে ১১টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি